Online Delivery Policy
অনলাইন ডেলিভারি শর্তাবলী:
বর্তমানে আমাদের অনলাইন ডেলিভারির শর্তাবলী নিম্নরূপ—
• ঢাকা ও চট্টগ্রাম শহরের নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা প্রযোজ্য।
• সকল অনলাইন ডেলিভারির ক্ষেত্রে প্রযোজ্য ডেলিভারি/কুরিয়ার চার্জ যুক্ত হবে।
• ঢাকা ও চট্টগ্রাম শহরের বাইরের অর্ডারের ক্ষেত্রে সম্পূর্ণ বা আংশিক মূল্য বিকাশ, ব্যাংক ট্রান্সফার অথবা কার্ডের মাধ্যমে অগ্রিম প্রদান করে অর্ডার নিশ্চিত করতে হবে।
• ঢাকা ও চট্টগ্রামের বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি করা হবে এবং কুরিয়ার চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
• অনলাইন অর্ডার ডেলিভারিতে সাধারণত ২–৫ দিন সময় লাগতে পারে; বিশেষ পরিস্থিতিতে এর বেশি সময় লাগতে পারে।
• পেমেন্ট কনফার্মেশনের এসএমএস পাওয়ার পর ৩ দিনের মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর পেমেন্ট করলে পণ্য স্টক আউট হতে পারে বা মূল্য পরিবর্তিত হতে পারে।
• অর্ডারকৃত পণ্য স্টকে না থাকলে, ক্রেতার সম্মতিক্রমে বিকল্প পণ্য প্রদান বা অর্থ ফেরত (রিফান্ড) করা হবে।