Menu
Your Cart

Refund and Return Policy

AI Technology – রিটার্ন ও রিফান্ড পলিসি

সম্মানিত গ্রাহক, AI Technology থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমাদের রিটার্ন ও রিফান্ড নীতিমালা নিচে উল্লেখ করা হলো:

১. শপ থেকে ক্রয়:
শোরুম থেকে পণ্য কেনার সময় অবশ্যই বিক্রয়কর্মীর সামনে পণ্য যাচাই করে গ্রহণ করুন। পরবর্তীতে কোনো সমস্যা দেখা দিলে, পণ্যে যদি ওয়ারেন্টি থাকে তবে তা ওয়ারেন্টির শর্ত অনুযায়ী সার্ভিস প্রদান করা হবে।

২. অনলাইন অর্ডার:
অনলাইনে অর্ডারকৃত পণ্য ডেলিভারির পর যদি কোনো ম্যানুফ্যাকচারিং ত্রুটি পাওয়া যায়, তাহলে অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে।

৩. পণ্য পরিবর্তন (Replacement):
ত্রুটিযুক্ত পণ্য আমাদের শপ থেকে পরিবর্তনযোগ্য। এ ক্ষেত্রে আমাদের এক্সপার্ট টিম পণ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

৪. পরিবর্তন চার্জ:
ডেলিভারি ম্যানের মাধ্যমে পণ্য পরিবর্তন করতে চাইলে ২০০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ঢাকার বাইরে শুধুমাত্র কুরিয়ার চার্জ প্রযোজ্য।
⚠️ পণ্য ভাঙা, পোড়া বা ক্ষতিগ্রস্ত অবস্থায় ফেরত এলে তার সম্পূর্ণ দায় ক্রেতাকে বহন করতে হবে।

৫. নন-রিটার্নযোগ্য কারণ:
ওয়েবসাইটে দেওয়া তথ্য দেখে পণ্য ক্রয়ের পর—

  • আপনার ডিভাইসে সাপোর্ট না করা
  • অথবা কেনার ইচ্ছা পরিবর্তন হওয়া
    এই ধরনের কারণে পণ্য ফেরত বা পরিবর্তন করা যাবে না।

৬. সফটওয়্যার পণ্য:
যেকোনো সফটওয়্যার বা সফটওয়্যার লাইসেন্স ক্রয়ের পর তা রিটার্ন বা রিফান্ডযোগ্য নয়।

৭. রিফান্ড প্রসেসিং সময়:
যথাযথ কারণে রিটার্ন গ্রহণের পর রিফান্ড পেতে ৩–১০ কার্যদিবস সময় লাগতে পারে। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে সময় আরও বেশি লাগতে পারে।

৮. কুরিয়ার সংক্রান্ত নির্দেশনা:
কুরিয়ার থেকে পণ্য গ্রহণের সময় যদি প্যাকেট ছেঁড়া বা পণ্য ভাঙা দেখা যায়, তাহলে তা রিসিভ করবেন না।
⚠️ ক্ষতিগ্রস্ত পণ্য গ্রহণ করলে তা সম্পূর্ণ ক্রেতার দায় হিসেবে গণ্য হবে এবং পরবর্তীতে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

৯. রিফান্ড চার্জ:
বিকাশ, অনলাইন বা POS পেমেন্টের ক্ষেত্রে রিফান্ড প্রসেসিংয়ে প্রযোজ্য চার্জ কেটে নেওয়া হতে পারে।